‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও মুক্তিযুদ্ধের উপর গবেষণা, ‘ওসমানীর আদর্শ বাস্তবায়ন” শ্লোগানকে সামনে রেখে ওসমানী স্মৃতি পরিষদ বাংলাদেশ’র সুনামগঞ্জ জেলার ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
ওসমানী স্মৃতি পরিষদ বাংলাদেশ’র স্থায়ী কমিটির সভাপতি মাহমুদুর রহমান লায়েক ও বিভাগীয় সমন্বয়কারী মৃনাল কান্তি দাসের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সামিয়ান তাজুলকে আহবায়ক ও কর্ন বাবু দাশকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির যুগ্ম আহবায়ক শিবলু আহমদ চৌধুরী, তানভীর আহমদ সুহান, সদস্য আবুল কাসেম, অরিন্দম মিত্র অমিত, নজরুল ইসলাম রুবেল, জনী তালুকদার, পলাশ সরকার, সুকান্ত তালুকদার, পাবেল আহমদ, আলী আহমদ, জয়ন্ত দাস। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয় আহবায়ক কমিটি আগামী ১ মাসের মধ্যে সুনামগঞ্জ জেলার সকল উপজেলা ও থানার কমিটি গঠন করে সিলেট বিভাগী সমন্বয়কারী মৃনাল কান্তি দাসের কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়। (প্রেস বিজ্ঞপ্তি)


