ওসি তদন্তকে প্রত্যাহার

স্টাফ রিপোর্টার
কথা কাটাকাটির জের ধরে দোয়ারাবাজার থানায় ওসি মো. এনামুল হক ও ওসি (তদন্ত) সাইফুল আলমের মধ্যে উচ্চস্বরে বাক বিতন্ডার ঘটনায় ওসি (তদন্ত) কে থানা থেকে সুনামগঞ্জ পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়েছে।
এ ঘটনায় গতকাল রবিবার দুপুরে দোয়ারাবাজার থানা পরিদর্শন ও ঘটনার তদন্ত করেন ছাতক-দোয়ারা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার দুলন মিয়া। তদন্ত শেষে ওসি (তদন্ত) সাইফুল ইসলামকে থানা থেকে প্রত্যাহার করা হয়।
জানা যায়, শনিবার রাতে কথা কাটাকাটির জের ধরে দোয়ারাবাজার থানার ওসির কক্ষে ওসি এনামুল হক ও ওসি (তদন্ত) সাইফুল আলমের মধ্যে কথা কাটাকাটি ও চরম বাকবিতন্ডার  
ঘটনা ঘটে। দুইজনকে নিবৃত্ত করার চেষ্টা করেন সদরের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালেকসহ থানার এসআইগণ। পরে এক পর্যায়ে দুইজনকে দূরে সরিয়ে নেয়া হয়। তবে ঘটনার প্রত্যক্ষদর্শী একজন জানিয়েছেন শনিবার রাতে দুই ওসির মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছিল।