Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে পিএসসি’র চেয়ারম্যান ১২ নম্বরে – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে পিএসসি’র চেয়ারম্যান ১২ নম্বরে

স্টাফ রিপোর্টার
পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি’র) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক সুনামগঞ্জের কৃতী সন্তান হওয়ায় জেলার বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে প্রায়ই তিনি আমন্ত্রিত হন। কিন্তু তাঁকে অতিথি করা হলে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স নিয়ে আয়োজকদের বিব্রতকর অবস্থায় পড়তে হয় । এই বিষয়টি অনেকের কাছেই পরিষ্কার নয়।
দৈনিক সুনামগঞ্জের খবর’এর বার্তা কক্ষ থেকে শনিবার পিএসসি’র চেয়ারম্যানের ওয়ারেন্ট অব প্রিসিডেন্স যাচাই করে দেখা যায়, ২০০৩’এর ডিসেম্বরে জারী করা নোটিফিকেশনে ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে চেয়ারম্যান পাবলিক সার্ভিস কমিশন ছিল ১৬ নম্বর ক্রমিকে। কিন্তু ২০১২ ইংরেজির ২৪ সেপ্টেম্বরে সরকার আইনের দ্বারা পিএসসি’র    
চেয়ারম্যানকে মন্ত্রী পরিষদ সচিবের সমমর্যাদা এবং পিএসসির সদস্যগণকে সচিবের সমমর্যাদা করেছেন। অর্থাৎ ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে পিএসসির চেয়ারম্যানের অবস্থান ১২ এবং সদস্যদের অবস্থান ১৬ নম্বর ক্রমিকে নির্ধারিত হয়েছে।
এই বিষয়ে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক ২০১২ সালের আইনের বিষয়টি উল্লেখ করে বলেন,‘২০১২ সালে সংশ্লিষ্ট আইনের দ্বারা বিষয়টি নির্ধারিত হয়েছে।’