স্টাফ রিপোর্টার
সদর এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত পুুুষ্টি কার্যক্রমে পিডি হার্থ মডেল বাস্তবায়নের লক্ষে এ প্রকল্পর মাধ্যমে এডিপি’র ২০ টি কর্ম এলাকার ৫২০ জন অপুষ্ট শিশু ও মায়েদের নিয়ে কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
শনিবার দিন ব্যাপি শহরের বিভিন্ন এলাকায় দুর্বল শিশুদের পুষ্টিকর খাবার প্রদানের মাধ্যমে পুর্নবাসন করা হয়েছে এবং মায়েদেরকে সচেতন করার লক্ষে স্বাস্থ্য শিক্ষা সেশন পরিচালনা করা হয়।
পিডি হার্থ সেশনগুলো পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশনের নিউট্রিশন প্রোমোটারগণ। সার্বিক তত্তাবধানে ছিলেন প্রোগ্রাম অফিসার উত্তম কুমার চক্রবর্তী, এলিও বিশ্বাস ও নিউট্রিশন সুপারভাইজার আফজাল হোসেন, জাহিদ হাসান।

