ওয়ার্ল্ড ভিশনের সমন্বিত শিশু স্বাস্থ্য ব্যবস্থাপনা গ্রাজুয়েশন

স্টাফ রিপোর্টার
সদর এডিপি ওয়ার্ল্ড ভিশন কর্তৃক আয়োজিত কমিউনিটি ভিত্তিক সমন্বিতশিশু স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক কোর্স ৩মাসে ১১ টি সেশন সম্পন্ন করা হয়েছে এবং অংশগ্রহণকারীদের  নিয়ে গ্রাজুয়েশন অনুিষ্ঠত হয়।
রবিবার সকালে উক্ত কোর্সে পৌরসভার ২০ টি এলাকার ৩০০ জন মায়েদের ১১ টি স্বাস্থ্য সর্ম্পকিত বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষে সেশন পরিচালনা করা হয়। সিআইএমসিআই কোর্সে অংশগ্রহণকারীদের মাঝে শুভেচ্ছা পুরস্কার হিসেবে মগ বিতরণ করা হয়। কোর্সের সেশনগুলো পরিচালনা করেন নিউট্রিশন প্রোমোটারগণ।
সার্বিক তত্তাবধানে ছিলেন ডিপিএ প্রোগ্রামঅফিসার উত্তমকুমারচক্রবর্তী, এলিওবিশ্বাস ও নিউট্রিশন সুপারভাইজার আফজাল হোসেন এবং জাহিদ হাসান।