ওয়ার্ল্ড ভিশনের সেলাই মেশিন, ফিল্টার ও চাদর বিতরণ

স্টাফ রিপোর্টার
ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ১৫ টি সেলাইর মেশিন, ২৫ টি পানি বিশুদ্ধকরণ ফিল্টার এবং ১৫টি বিছানার চাদর বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সংগঠনের কার্যালয়ে ওয়ার্ল্ড ভিশনের স্কুলের শিশু শিক্ষার্থীদের পরিবারের মধ্যে এই মেশিন ও চাদর বিতরণ করা হয়।
শিশুরা যাতে প্রাথমিক শিক্ষা নেয়ার আগেই কাজের সাথে যুক্ত না হয় সে লক্ষ্যে শিশুদের অভিভাবকের কর্মসংস্থানের  জন্য এগুলো প্রদান করা হয়েছে।
এ ছাড়াও ১৫ টি প্রাইমারি স্কুলে শিশুদের বিশুদ্ধ পানি পান করার জন্য ফিল্টার প্রদান করা হয়েছে।
এ সব উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন ৭ নং ওর্য়াডের কাউন্সিলর সামছুজ্জামান স্বপন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং ওর্য়াডের কাউন্সিলর ফজর নূর। এ ছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের সদর এডিপি ম্যানেজার বিভুদান বিশ্বাস, প্রোগ্রাম অফিসার উত্তম চক্রবর্তী ও এলিও বিশ্বাস।