স্টাফ রিপোর্টার
জেলা কওমী মাদরাসা সমূহের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার সকালে শহরের ট্রাফিক পয়েন্টে নেজামুল মাদারিসের
(কওমী মাদরাসা শিক্ষা বোর্ড) আয়োজনে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন শায়খ মাও. আব্দুল বছির, লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, হাফিজ আতাউর রহমান লস্কর, মাও. আবু সাঈদ, মাও. আব্দুল ওয়াহাব, মাও. দিলোওয়ার হুসেন, মাও. সায়েম আহমদ, মাও. আতাউর রহমান, মাও. জাকির হোসেন, মাও. হাম্মাদ আহমদ, মাও. তারেক চৌধুরী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। ইসলামে সন্ত্রাস বা জঙ্গিবাদের স্থান নেই। ইসলামকে কলুষিত করার অপচেষ্টায় লিপ্ত আছে দু®কৃতিকারীরা। এসব দু®কৃতিকারী সন্ত্রাসী ও জঙ্গিদের খোঁজে বের করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাই আমরা।’


