কঠোর লকডাউনে জগন্নাথপুরে পশুর হাট!

জগন্নাথপুর অফিস
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকার কর্তৃক দেশজুড়ে এক সপ্তাহের কঠোর লকডাউন চলছে। এই লকডাউন উপেক্ষা অমান্য করে শুক্রবার জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে পশুর হাট বসে। সকাল থেকে বিভিন্ন স্থান থেকে বিক্রেতারা পশু নিয়ে হাটে আসতে শুরু করেন। কঠোর বিধি নিষেধের মধ্যে হাট বসায় স্থানীয় সচেতন মহলের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি উপজেলা প্রশাসন জানতে পরে পশুর হাটটি বন্ধ করে দেয়।
জানা যায়,উপজেলার সর্ববৃহৎ রসুলগঞ্জ বাজারে প্রতি সপ্তাহে শুক্র ও সোমবার পশুর হাট বসে। সেই নিয়ম অনুয়ায়ি শুক্রবার রসুলগঞ্জ বাজার কর্তৃপক্ষ পশুর হাট বসায়। সর্বাত্মক লকডাউনের মাঝে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে হাটে চলছিল। পশুর হাটের খবর পেয়ে দুপুর ১২টার দিকে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্তকর্তা পদ্মাসন সিংহ ও উপজেলা সহকারি কমিশনার ভূমি অনুপম দাশের যৌথ নেতৃত্বে এবং বাংলাদেশ সেবাবাহিনীর সদস্যসহ আইন শৃঙ্খলাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পশুরহাট পন্ড করে দেন।
এবিষয়ে হাটের ইজারাদার লালা মিয়ার সঙ্গে মুঠোফোনই যোগাযোগের চেষ্টা করলে তিনি কল রিসিভ করেননি।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌছে হাটটি বন্ধ দেই। কেউ যদি সরকারি নির্দেশনা অমান্য করেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থানা নেয়া হবে।