এস ডি সুব্রত
কদম করোনা স্বস্তি দেয়না
ঘর থেকে বের হওয়া মানা।
স্তব্ধ বিশ্ব স্তব্ধ এই বাংলা
করোনা ভীতি সারা বেলা।
আতংক নভেল করোনা ভাইরাস
নিরব আঙ্গিনা নিরব চারপাশ।
নেই কোলাহল নেই চলাচল
ডাক্তার নার্স যুদ্ধে অবিচল।
যুদ্ধা মরে তবু শত্রু হারে না
সৈনিক পুলিশ পিছু হটে না।
প্রশাসন করে আপ্রাণ চেষ্টা
জান মাল রক্ষার প্রাণান্ত প্রচেষ্টা।
কিছু মানুষ বুঝেও বুঝে না
বাইরে যেতে করে টাল বাহানা।
নিরুপায় হয়ে লকডাউন ঘোষণা
তবুও কেউ মানে কেউ মানে না।
নিদারুণ সময়ে কাঁদে মানবতা
চোরের চুরি তবু ত্রানের বস্তা।
অশ্রু জলে বিবেকে জাগে তাড়না
কেউ তবু করে ফায়দা লুটার বাহানা।
যুদ্ধা মরে তবু যুদ্ধ থামে না
ডাঃ মঈন উদ্দিন কভু মরে না।


