কবি ইকবাল কাগজীর স্ত্রীর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার
কবি ইকবাল কাগজীর স্ত্রী নাসিমা কাগজী (৪৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। রোববার বিকালে হৃদরোগে আক্রান্ত হয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্বামী, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
এদিকে সন্ধ্যায় নাসিমা কাগজী’র মরদেহ তাঁর বাবার বাড়ি তাহিরপুর উপজেলার ভাটি তাহিরপুর (সোব্লাগাঁও) গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের সদস্যরা জানান, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আজ (সোমবার) তাঁর নামাজে জানাজা ও দাফনের কাজ সম্পন্ন হবে।
কবি ইকবাল কাগজী ও নাসিমা কাগজীর দুই মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করছেন।
এদিকে নাসিমা কাগজীর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান শহরের কবি, সাংবাদিক আত্মীয়স্বজন সহ শুভানুধায়িরা।