অতিসম্প্রতি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য এবং ভাষাসংগ্রামী প্রয়াত প্রফেসর ছদরুদ্দিন আহমদ চৌধুরীকে নিয়ে কবি ও গবেষক সুমনকুমার দাশ রচিত ‘ভাষাসংগ্রামী ছদরুদ্দিন আহমদ চৌধুরী’ নামে একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। ঢাকার উৎস প্রকাশন বইটি বের করেছে। এর মূল্য রাখা হয়েছে ১০০ টাকা। বইয়ের দৃষ্টিনন্দন প্রচ্ছদ এঁকেছেন মোস্তাফিজ কারিগর। বইটি সিলেটসহ দেশের বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে।
গ্রন্থটির প্রকাশক মোস্তফা সেলিম জানান, প্রফেসর ছদরুদ্দিন আহমদ চৌধুরী ২৩ জুলাই ২০১৬ মৃত্যুবরণ করেন। তাঁর প্রকাশিত ‘আত্মকথা’ থেকে জীবনতথ্যাদি সংগ্রহ করে গবেষক সুমনকুমার দাশ অত্যন্ত সরল ও পরিপাট্যগদ্যে উপস্থাপন করেছেন। এ গুণীর মৃত্যুপরবর্তী বিশ্বস্ত তথ্যের প্রথম প্রকাশ-হিসেবে ‘ভাষাসংগ্রামী ছদরুদ্দিন আহমদ চৌধুরী’ গ্রন্থটিকে গণ্য করা যেতে পারে। আমাদের শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের এক মহাজীবনের আগ্রদূতের জীবনতথ্যাদি বইটি থেকে পাঠকেরা জানতে পারবেন। (প্রেসবিজ্ঞপ্তি)


