কমরেড অজয় ভট্টাচার্যের মৃত্যুবার্ষিকী পালন

নানকার বিদ্রোহের রূপকার, উপমহাদেশের প্রখ্যাত কমিউনিস্ট বিপ্লবী নেতা কমরেড অজয় ভট্টাচার্যের ১৮-তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটি আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, বৈশ্বিক মন্দা দীর্ঘস্থায়ী হয়ে মহামন্দার দিকে ধাবিত হওয়ার প্রেক্ষাপটে আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্বে বাজার ও প্রভাব বলয় পুর্নবন্টন নিয়ে মুদ্রাযুদ্ধ, বাণিজ্যযুদ্ধ, আঞ্চলিক যুদ্ধ বিস্তৃত হয়ে বিশ্বযুদ্ধের বিপদ বৃদ্ধি করেছে। আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্বের শিকার হয়ে আজ মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায় চরম নির্যাতনের শিকারে পরিণত হয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করে শরণার্থীর অমানবিক জীবন যাপনে বাধ্য হচ্ছে। তাই রোহিঙ্গা জনগোষ্ঠীসহ সকল নিপীড়িত জাতি ও জনগণকে তাদের আত্মনিয়ন্ত্রাণাধিকারে প্রশ্নে সকল সাম্রাজ্যবাদের আগ্রাসনের বিরুদ্ধে জনগণের সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম গড়ে তুলতে হবে।
১৮ অক্টোবর বিকেলে শহরের কোর্ড রোডস্থ কার্যালয়ে কমরেড অজয় ভট্টাচার্যের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এই আহবান জানান।
সভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, বাংরাদেশ কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির আহবায়ক ডা. অবনী শর্ম্মা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির সহ-সভাপতি মো. মোস্তফা কামাল, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, হোটেল শ্রমিক ইউনিয়ন জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শাহিন মিয়া মৌলভীবাজার জেলা রিকশ শ্রমিক ইউইনয়নের সভাপতি সোহেল আহমেদ, তারেশ বিশ্বাস সুমন, মোঃ জসিমউদ্দিন প্রমুখ।  (প্রেস বিজ্ঞপ্তি)