কমরেড আব্দুল হককে স্মরণ

বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা প্রয়াত কমরেড আব্দুল হক এর ২২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা করেছে জেলা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। হোটেল, রেস্টুরেন্ট, বেকারি শ্রমিক সংঘের পুরাতন বাসস্ট্যান্ডের অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জেলা শাখার সভাপতি বাদল সরকার। সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি জেলা শাখার সভাপতি অ্যাড. নিরঞ্জন তালুকদার, বারকি শ্রমিক নেতা নাছির মিয়া  ও কাদির মিয়া, হকার নেতা রহমত আলী, হোটেল শ্রমিক নেতা বিপ্লব দাস ও সুরঞ্জিত দাস। মভায় বক্তারা কমরেড আব্দুল হকের জীবনাদর্শ নিজেদের মধ্যে ধারণ করে কৃষক শ্রমিক ও সাধারণ মানুষের অর্থনৈতিক রাজনৈতিক মুক্তির লক্ষে সমাজতান্ত্রিক বিপ্লবের পূর্বপ্রস্তুতি হিসাবে জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সংঘটনের জন্য  আহ্বান জানান। সভায় প্রয়াত আব্দুল হক স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। প্রেসবিজ্ঞপ্তি।