স্টাফ রিপোর্টার
কমরেড বরুণ রায়ের জন্মশত বার্ষিকী উপলক্ষে ৩ দিনব্যাপী আয়োজনের প্রথম দিনে চিত্রাংঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে পৌরসভার মুক্তমঞ্চে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় প্লে গ্রুপ থেকে নার্সারি ২ শিক্ষার্থীরা ‘মন থেকে আঁকা’, স্ট্যান্ডার্ড ১ থেকে স্ট্যান্ডার্ড থ্রি শিক্ষার্থীরা ‘গ্রামের দৃশ্য’ ও স্ট্যান্ডার্ড ৪ থেকে স্ট্যান্ডার্ড ৫ পর্যন্ত শিক্ষার্থীরা ‘মুক্তিযুদ্ধ’ বিষয়ে চিত্র অঙ্কন করেন।
কমরেড বরুণ রায়ের জন্মশতবর্ষ উদযাপন পরিষদের সদস্য সচিব অ্যাড. এনাম আহমদ বললেন, কমরেড বরুণ রায়ের জন্মশত বার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন চিত্রাংঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে শেষ হয়েছে। আজ বুধবার বিকাল ৪টায় বরুণ রায় কে নিয়ে উপস্থিত বক্তৃতা ও প্রামাণ্যচিত্র দেখানো হবে। স্থানীয় নেতৃবৃন্দের আলোচনা পর অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ১০ নভেম্বর আমাদের জাতীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ আসবেন। ঐদিন কমরেড বরুণ রায়কে নিয়ে লেখা স্মারক বইয়ের মোড়ক উন্মোচন করবো।
তিনি বলেন, কমরেড বরুণ রায়ের স্বপ্ন ও আর্দশ বাস্তবায়ন এখনের সময়ে খুবই প্রাসঙ্গিক। এই মহান সমাজ বিপ্লবীর স্বপ্ন বাস্তবায়নে অনুষ্ঠানে সবার অংশগ্রহণ কামনা করি।
- ১ম বিভাগ ফুটবল লীগ/ চ্যাম্পিয়ন মোহামেডান
- বৃদ্ধ মায়ের ভরনপোষণ না দেয়ায় ৯ সন্তানের বিরুদ্ধে থানায় অভিযোগ


