জগন্নাথপুর অফিস
‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ পতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে জগন্নাথপুর থানা পুলিশ প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালি থানা ক্যাম্পাস থেকে শুরু করে উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়াম আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, ‘ব্যক্তির হীন স্বার্থের উর্দ্ধে থেকে অপরাধ এবং সামাজিক অন্যায় অবিচারের বিরুদ্ধে পুলিশের সহায়ক শক্তি হিসেবে কমিউনিটি পুলিশিং কাজ করে যাচ্ছে। পুলিশ ও জনগণের ঐকান্তিক প্রচেষ্টায় অংশিদারিত্বের ভিত্তিতে কাজ করে একটি নিরাপদ অপরাধমুক্ত ও শান্তিময় সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের জীবযাত্রার
মান উন্নয়ন করা সম্ভব। আমাদের সকলে মিলে একটাই কাজ, প্রিয় মাতৃভুমি স্বাধীন বাংলাদেশকে একটি সুন্দর শান্তিপূর্ণ উন্নত দেশে পরিণত করা। তিনি বাংলাদেশ পুলিশের সকল সদস্যদের প্রতি অভিনন্দন জানিয়ে বলেন, এই পুলিশ বৃটিশ কিংবা পাকিস্তানের পুলিশ নয়, এই পুলিশ স্বাধীন বাংলাদেশের পুলিশ। আমরা যেভাবে জনগণের সেবক হয়ে কাজ করে থাকি ঠিক সেভাবেই পুলিশও জনগণের সেবক হয়ে কাজ করে থাকে।’
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মো. মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক।
থানার উপ-পরিদর্শক (এস আই) হাবিবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক শংকর রায়, ঘোষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ ভট্রাচার্য, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুন নূর, সহকারী পুলিশ সুপার (প্রবি) বিল্লাল হোসেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মঈন উদ্দিন মইন, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দে, উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য মাহতাবুল হাসান সমুজ, প্রতিমন্ত্রী এম এ মান্নানের রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, জুয়েল আহমদ, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি মো. আব্দুল হাই, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুন্দর আলী, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমশেদ মিয়া তালুকদার, সাধারন সম্পাদক মনু মোহাম্মদ মতছির, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাদ আলী কাবেরী, সাধারণ সম্পাদক আবুল কয়েছ ইসরাইল, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলুছ মিয়া, মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জমির উদ্দিন, আশারকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আইয়ুব খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন।
আলোচনা সভা শেষে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা ৮জন মাদক সেবী ও বিক্রেতা তাদের অপরাধ থেকে ফিরে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর কাছে আত্মসমর্পন করায় কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে প্রতিমন্ত্রী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি কর্তৃক পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ৮৫লাখ টাকা ব্যায়ে মীরপুর ইউনিয়নের লামা টুকের বাজার-গড়গড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কের নির্মাণ কাজের ভিত্তিপস্তর ফলক উম্মোচন ও লামাটুকের বাজার উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশে বক্তব্য রাখেন।


