ছাতক প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ছাতক উপজেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়েছে। সোমবার রাতে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সোয়েব চৌধুরী ও সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু এ কমিটির অনুমোদন দেন। তবে কনভেনশন হলে অনুষ্ঠিত স্বেচ্ছাসেবকলীগের
সম্মেলনে কমিটি ঘোষণা ছাড়াই সম্মেলন অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়। পরে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাতে ওবায়দুর রউফ বাবলুকে সভাপতি ও আব্দুস শহীদকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি অনুমোদন দেন জেলা কমিটির সভাপতি-সম্পাদক। এ ছাড়া মুহিবুর রহমান টুনু, প্রকৌশলী পরিমল দেবনাথ, আবু সামা রাসেল, রাসেল আহমদ, সাকের রহমান বাবুল ও অলক সামন্তকে সহ-সভাপতি, কবির আহমদ সেবুল, আব্দুল আলীম ও সমুজ আলীকে যুগ্ম-সাধারণ সম্পাদক, ময়নুল হক, মঞ্জুর আলম, কৃপেশ চন্দ, সানোয়ার রহমান, এনামুল হক ও রাসেল হোসাইনকে সাংগঠনিক সম্পাদক, শফিক মিয়াকে কৃষি বিষয়ক সম্পাদক, মুহিবুর রহমান মুহিবকে গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক, সবুজ আহমদকে যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং এম এইচ মিজানকে পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে কমিটিতে রাখা হয়েছে । সদ্য সাবেক উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শামীম আহমদ তালুকদারকে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের গ্রন্থনা ও গ্রকাশনা সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।
- তাহিরপুরে ত্রাণের কর্মসূচি ৩ মাসেই শেষ, কৃষকরা হতাশ
- আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এখন একটি শক্তিশালী সংগঠনের নাম -কেন্দ্রীয় সভাপতি


