স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর উপজেলার বৃহৎ করচার হাওরে বৃষ্টির পানিতে সাড়ে ৫ কোটি টাকার বোরো ধান তলিয়েছে বলে জানা গেছে। ফসল রক্ষার বাঁধগুলো অধিক ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃষ্টিপাত অব্যাহত থাকায় উপজেলার বৃহৎ করচার হাওরে বৃষ্টির জলবদ্ধতার পানিতে ধান তলিয়ে যাচ্ছে। বিস্তীর্ণ হাওর এখন পানিতে টইটুম্বুর। হাওরের পানিতে ঢেউ উঠছে। পানির মধেই কৃষকরা কিছু কিছু আধাপাকা, পাকা ধান কাটার চেষ্টা করছেন তবে শ্রমিক সংকট দেখা দিয়েছে। সকলেই একসাথে ধান কাটতে চান বলে এই সংকট গভীর হয়েছে। এ অবস্থায় শ্রকিরাও কায়দা করে কৃষকদেরকে হয়রানী করছেন বলে অনেক কৃষকরা অভিযোগ করেন। করচার হাওরে নীচু এলাকায় ঘাগটিয়া, ফুলভরী, রায়পুর, রাধানগর, কষ্ণনগর, মুক্তিখলা, মল্লিকপুর, বিশ্বম্ভরপুর গ্রামের কৃষকদের বেশি জমি তলিয়ে গেছে। এ দিকে হাওরে হরিমনের ভাঙ্গা, বেকা বাঁধ, রায়পুর গ্রামের উত্তর পাশে ও আঙ্গারুলী সনার হাওরের আবুয়া গাছতলা বাঁধ সহ কয়েকটি স্থান অত্যন্ত ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ সমস্ত বাঁধ দিয়ে মাটি চুইয়ে পানি হাওরে প্রবেশ করছে। এতে বাঁধ ভেঙ্গে যাবার আশংকা করছেন অনেকেই।
সোমবার বিকালে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পাউবোর ফসল রক্ষার বাঁধ নির্মাণ কাজে অনিয়মের জন্য তীব্র সমালোচনা করা হয়। তা ছাড়া ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে জরুরী ভিত্তিতে মাটি ভর্তি বস্তা, বাঁশ দিয়ে কাজ করা এবং পাহাড়াদার রাখার উপর জোর দেওয়া হয়।
সভায় জানানো হয় করচার হাওরে জলদ্ধতার পানিতে তলিয়ে এ পর্যন্ত ৪৮৫ হেক্টর জমির ধান সম্পূর্ণ ক্ষতি হয়েছে। হাওরের ৭৯৪০ হেক্টর জমির মধ্যে ২৫০০ হেক্টর জমির ধান এখনো ভাল অবস্থায় আছে। অবশিষ্ট জমির ধান পানিতে আক্রান্ত হয়েছে। পানিতে তলিয়ে সাড়ে ৫ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। উপজেলার বৃহৎ করচার হাওরে বাধ মনিটরিং করার জন্য এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. ফজলুর রহমান তালুকদারকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট এবং আঙ্গরুলী সনার হাওর বাধ মনিটরিং করার জন্য প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিএম ওয়ালিউল ইসলামকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এর আগে সকালে কৃষি সম্পসারণ বিভাগের খাদ্য শস্য পরিচালক গোলাম মোস্তফা, পকল্প প্ররিচালক মো. অহিদুজ্জামান ও সাইফুল ইসলাম পাটোয়ারী, সিলেট অঞ্চল কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত পরিচালক কৃষ্ণ চন্দ্র হুর, জেলার উপ-পরিচালক জাহিদুল হক, অতিরিক্ত উপ-পরিচালক মীর বজলুর রশিদসহ স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তাগণ এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. তালুত করচার হাওরে বাঁধ পরিদর্শন করেন এবং বর্তমান পরিস্থিতি নিয়ে কৃষকদের সাথে কথা বলেন।
- ‘সুনামগঞ্জ ডিবেটিং সোসাইটি’র আত্মপ্রকাশ
- যুবলীগের সংবাদ সম্মেলনে মুকুট শান্তির শহরে যুবলীগের কারণে যেন কোন অশান্তি না হয়


