স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১৪ জন। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১১০টি নমুনা পরীক্ষায় এই ১৪ জন শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৬ জন, ছাতক উপজেলার ২ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ২ জন, দিরাই উপজেলার ২ জন, জামালগঞ্জ উপজেলার ১ জন এবং দোয়ারাবাজার উপজেলার উপজেলার ১ জন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১১৭ জন।
এদিকে মঙ্গলবার সুনামগঞ্জ জেলায় আরোগ্য লাভ করেছেন আরও ২৩ জন। এরমধ্যে তাহিরপুর উপজেলার ১ জন, সুনামগঞ্জ সদর উপজেলার ১৪ জন, জামালগঞ্জ উপজেলার ৫ জন এবং জগন্নাথপুর উপজেলার ৩ জন। করোনা সংক্রমণ থেকে এ পর্যন্ত মোট আরোগ্য লাভ করেছেন ৬৭৯ জন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার বাড়িতে কোয়ারেন্টাইনে গেছেন ১২ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে গেছেন ১ জন, আইসোলেসনে গেছেন ১১ জন, কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৩ জন।
এ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ২ হাজার ১৩৬ জনকে হোম কেয়ারেন্টাইনের আওতায় আনা হয়। কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র দেওয়া হয় ৬ হাজার ৬৭২ জনকে। এ ছাড়া করোনা সন্দেহে এ পর্যন্ত ১১০৩ জনকে আইসোলেশনে আনা হয়েছে। করোনা ভাইরাসে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১০ জন।


