স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৯ জন। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ৯ জন শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলায় ৮ জন এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১ জন। এনিয়ে সুনামগঞ্জ জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১১৭৯ জন।
সবচেয়ে বেশী ৩৪০ জন আক্রান্ত হয়েছেন হয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলায়। এছাড়াও ছাতক উপজেলায় ২৮৪ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৭৬ জন, দিরাই উপজেলায় ৬২ জন, শাল্লা উপজেলায় ৩৮ জন, বিশ্বম্ভরপুর উপজেলায় ৩৮ জন, তাহিরপুর উপজেলায় ৩৯ জন, জামালগঞ্জ উপজেলায় ৬৮ জন, ধর্মপাশা উপজেলায় ২৪ জন, দোয়ারাবাজার উপজেলায় ১০৩ জন এবং জগন্নাথপুর উপজেলায় ৯৯ জন আক্রান্ত হয়েছেন।
এদিকে রবিবার সুস্থ হয়েছেন আরও ৪০ জন। এরমধ্যে দিরাই উপজেলায় ৭ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ১ জন, দোয়ারাবাজার উপজেলায় ৬ জন, ছাতক উপজেলায় ২১ জন এবং জগন্নাথপুর উপজেলায় ৫ জন। এ নিয়ে জেলায় করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছেন ৮২১ জন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নতুন করে আইসোলেসনে গেছেন ৮ জন, কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৮ জন। এ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ৬ হাজার ১৮৩ জনকে হোম কেয়ারেন্টাইনের আওতায় আনা হয়। কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র দেওয়া হয় ৬ হাজার ৯৪৭ জনকে। এ ছাড়া করোনা সন্দেহে এ পর্যন্ত ১১৭০ জনকে আইসোলেশনে আনা হয়েছে।
- ‘বিপদ খালি মাইনসের নায়, গরুর’ও লাগিও’
- দ. সুনামগঞ্জে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসীম উদ্দীন করোনায় আক্রান্ত


