করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১৭ জন

স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১৭ জন। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৭৪ টি নমুনা পরীক্ষায় এই ১৭ জন শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলায় ১৩ জন এবং দিরাই উপজেলার ৪ জন। এনিয়ে আক্রান্তের সংখ্যা পৌঁছালো ১১৫৩ জনে
সবচেয়ে বেশী ৩৩৬ জন আক্রান্ত হয়েছেন হয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলায়। এছাড়াও ছাতক উপজেলায় ২৮০ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৭৫ জন, দিরাই উপজেলায় ৫৯ জন, শাল্লা উপজেলায় ৩৭ জন, বিশ্বম্ভরপুর উপজেলায় ৩৭ জন, তাহিরপুর উপজেলায় ৩৯ জন, জামালগঞ্জ উপজেলায় ৬৮ জন, ধর্মপাশা উপজেলায় ২৪ জন, দোয়ারাবাজার উপজেলায় ১০২ জন এবং জগন্নাথপুর উপজেলায় ৯৬ জন আক্রান্ত হয়েছেন।