করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১৫ জন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১৫ জন। মঙ্গলবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ১৫ জন শনাক্ত হন। যার মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ৭ জন, দিরাই উপজেলার ১ জন, দ.সুনামগঞ্জ উপজেলার ১ জন এবং ছাতক দোয়ারাবাজার উপজেলার ৬ জন। এনিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১৩৪৪ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় ১৩ জনের মৃত্যু হয়েছে।
এদিকে মঙ্গলবার করোনাভাইরাসের সংক্রমণ থেকে আরোগ্য লাভ করেছেন আরও ৪ জন। নতুন করে সুস্থ হওয়াদের মধ্যে জামালগঞ্জ উপজেলার ১ জন এবং দোয়ারাবাজার উপজেলার ৩ জন।
এছাড়াও নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ১২ জন, আইসোলেসনে গেছেন ১৪ জন, কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র পেয়েছেন ১৯ জন। এ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ৬ হাজার ২৭৯ জনকে হোম কেয়ারেন্টাইনের আওতায় আনা হয়। কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র দেওয়া হয় ৭ হাজার ২৫১ জনকে। এ ছাড়া করোনা সন্দেহে এ পর্যন্ত ১৩২৯ জনকে আইসোলেশনে আনা হয়েছে।