করোনায় দেশে আরও ৪ জনের মৃত্যু; নতুন শনাক্ত ১৩৯ জন

সু.খবর ডেস্ক
দেশে করোনাভাইরাসে শনিবার (১১ এপ্রিল) থেকে রবিবার (১২ এপ্রিল) দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় আরও ১৩৯ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে। মারা গেছেন আরও ৪ জন।
এ নিয়ে করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ৬২১। আর প্রাণহানি হলো ৩৪ জনের। গত ২৪ ঘন্টায় মোট ১৩৪০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া আরও ৩জন সহ মোট ৩৯ জন সুস্থ হয়েছেন।
রবিবার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।