করোনায় মৃত ডা. মঈনের জন্য কাঁদছে এলাকাবাসী

স্টাফ রিপোর্টার
সাপ্তাহিক ছুটির দিনে গ্রামে এসে অসহায় ও হতদরিদ্র মানুষকে বিনা ফি’তেই সেবা দিতেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি অধ্যাপক মঈন উদ্দিন। এলাকার সর্বস্তরের মানুষ এমন গরিবের বন্ধু ডাক্তারকে হারিয়ে শোকে কাঁদছেন। করোনাভয় উপেক্ষা করেও তারা গ্রাম ও এলাকা থেকে বেরিয়ে পরষ্পরের সঙ্গে ডা. মঈনের স্মৃতিচারণ করছেন। তাঁর আতœার শান্তি কামনা করেছেন।
ঢাকার কুর্মিটোলা হাসপাতালে করেনানা আক্রান্ত হয়ে বুধবার সকালে মৃত্যুবরণ করেন সিলেট ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি অধ্যাপক সুনামগঞ্জের ছাতকের সন্তান ডা. মঈন উদ্দিন। তার মৃত্যুকে এলাকাবাসী শোকে মুহ্যমান। তারা স্মৃতিচারন করছেন শ্রদ্ধা ও ভালোবাসায়।