করোনায় আক্রান্ত আরও ২ জন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে নতুন করে আরও ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ছাতক উপজেলার ১ জন এবং শাল্লা উপজেলার ১ জন। এ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় করোনা শনাক্ত হয়েছেন ২৬৬৯ জন। আরোগ্য লাভ করেছেন ২৫৫৪ জন।
সুনামগঞ্জ সদর হাসপাতালে কোয়ারেন্টাইনে রয়েছেন ১ জন। গত বছরের ১০ মার্চ থেকে এ পর্যন্ত জেলায় কোয়ারেন্টাইনে গেছেন ৬৯৯২ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৬৯৯১ জন। এ পর্যন্ত আইসোলেসনে গেছেন ২৬৬৯ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ২৫৫৪ জন। আইসোলেসনে রয়েছেন ১১৫ জন। বর্তমানে সুনামগঞ্জ হাসপাতালে আইসোলেসনে রয়েছেন ৭৫ জন, সদর উপজেলায় ৩ জন, দোয়ারাবাজার উপজেলায় ১ জন, তাহিরপুর উপজেলায় ১ জন, জামালগঞ্জ উপজেলায় ১ জন, দিরাই উপজেলায় ২ জন, ধর্মপাশা উপজেলায় ৩ জন, ছাতক উপজেলায় ২২ জন, জগন্নাথপুর উপজেলায় ৫ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১ জন এবং শাল্লা উপজেলায় ১ জন।
রবিবার সিভিল সার্জন স্বাক্ষরিত কোভিড ১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেসনের দৈনিক প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৭৫ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৫৪ জন, সুনামগঞ্জে ২ জন, হবিগঞ্জে ১৩ জন, মৌলভীবাজারে ৬ জনের করোনা সনাক্ত হয়। নতুন এই ৭৫ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৪৩৪ জন। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৩২৬ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৬৬৯ জন, হবিগঞ্জে ২ হাজার ২৩১ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২০৮ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে।
গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৭৭ জন। এরমধ্যে সিলেটের ৬৭ জন ও মৌলভীবাজারের ১০জন। আর এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৪১৮ জন। এর মধ্যে সিলেট জেলার ১১ হাজার ০৮৭ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৫৫৪ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৬৭ জন ও মৌলভীবাজারে ২ হাজার ১০ জন সুস্থ হয়েছেন।