করোনায় আক্রান্ত আরও ২ জন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে নতুন করে আরও ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। ৩৫ জনের নমুনা পরীক্ষায় এই দুই জন শনাক্ত হন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ২৪ জনের নমুনা পরীক্ষায় ১ জন এবং ছাতক উপজেলায় ৮ জনের নমুনা পরীক্ষায় ১ জন শনাক্ত হন। এদিকে শাল্লা উপজেলায় ৩ জনের নমুনা পরীক্ষায় কেউ করোনা শনাক্ত হননি।
বর্তমানে আইসোলেসনে আছেন ৮৭ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৭০ জন, ধর্মপাশা উপজেলায় ১জন, ছাতক উপজেলায় ১২ জন এবং জগন্নাপুর উপজেলায় ৪ জন।
এ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় করোনা শনাক্ত হয়েছেন ২৬৬৭ জন। আরোগ্য লাভ করেছেন ২৫৫৪ জন।
এদিকে শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৬২ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৫৫ জন, সুনামগঞ্জে ২ জন, মৌলভীবাজারে ৫ জনের করোনা সনাক্ত হয়।
নতুন এই ৬২ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৫৯ জন। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২৭২ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৬৬৭ জন, হবিগঞ্জে ২ হাজার ২১৮ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২০২ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে।
গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৪ জন। এরা সবাই সিলেটের বাসিন্দা। আর এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৩৪১ জন। এর মধ্যে সিলেট জেলার ১১ হাজার ০২০ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৫৫৪ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৬৭ জন ও মৌলভীবাজারে ২ হাজার জন সুস্থ হয়েছেন।