করোনায় আক্রান্ত আ.লীগের দায়িত্বশীল দুই নেতা, সুস্থ্য হয়েছেন ৩ জন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল নেতারা করোনায় আক্রান্ত হয়ে কেউ কেউ সুস্থ্য হয়েছেন, দুই দায়িত্বশীল নেতা করোনার সঙ্গে লড়ছেন। এঁরা হলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন ও সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ।
হায়দার চৌধুরী লিটন গত বুধবার করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার নমুনা পরীক্ষায় তাঁর করোনা শনাক্ত হয়। তিনি সিলেটের শামছুদ্দিন হাসপাতালে আইসোলেশনে আছেন। সিরাজুর রহমান সিরাজ শনিবার আক্রান্ত হয়েছেন। রোববার তাঁর করোনা শনাক্ত হয়। তিনি তাঁর হাসননগরের বাসভবনে আইসোলেশনে আছেন।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি সংগঠনের জাতীয় পরিষদ সদস্য অ্যাডভোকেট আপ্তাব উদ্দিন গত ২১ আগস্ট করোনায় আক্রান্ত হয়েছিলেন। ১৫ দিন করোনার সঙ্গে লড়েছেন তিনি। শনিবার তিনি সুস্থ্য হয়েছেন। নমুনা পরীক্ষায় তাঁর নেগেটিভ আসে।
এরআগে জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল ও জেলা আওয়ামী লীগের সদস্য আসাদুজ্জামান সেন্টু করোনার সঙ্গে লড়ে সুস্থ্য হয়েছেন।