ছাতক প্রতিনিধি
ছাতকের ইসলামপুর ইউনিয়নের বাসিন্দা সাবেক সেনা সার্জেন্ট, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম (৭০) করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তাকে হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
একই সাথে তার পুত্র, লুবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সুনামগঞ্জ জেলা চেম্বার অব কমার্চ ইন্ডাষ্ট্রিজের সদস্য, উপজেলা যুবলীগ নেতা কামরুজ্জামানও করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে শুক্রবার সকালে সিলেটের বটেশ্বর সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখানে তার অবস্থার অবনতি হলে শনিবার রাতে ঢাকা সিএমএইচ হাপাতালে ভর্তি করা হয়। বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ও তাপর পুত্র কামরুজ্জামানের রোগমুক্তি কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া ও আশির্বাদ প্রার্থনা করা হয়েছে।


