করোনায় আক্রান্ত দৈনিক সুনামগঞ্জের খবরের দ.সুনামগঞ্জ প্রতিনিধি ইয়াকুব শাহরিয়ার

স্টাফ রিপোর্টার
দৈনিক সুনামগঞ্জের খবরের দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি ইয়াকুব শাহরিয়ার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার রাতে তিনি করোনা পজেটিভ হয়েছেন বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন।
ইয়াকুব শাহরিয়ার জানান, গত শনিবার তিনি সহ পরিবারের ৬ জন নমুনা দিয়েছিলাম। এরমধ্যে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় তিনি এবং তাঁর ৯ বছরের ভাতিজির করোনা রিপোর্ট পজেটিভ এসেছে।
তিনি বলেন, আমার কোন উপসর্গ ছিল না। আমি ভালো আছি। তবে আমার ভাতিজির জ্বর ও কাশি ছিল। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন’র পরামর্শে এখন বাড়িতেই আছি। তিনি বলেছেন, দুশ্চিন্তার কোন কারণ নেই। প্রতিদিন ৪/৫ বার গরম পানির ভাপ নিতে হবে। আদা ও লবন মিশ্রিত লিকার চা খেতে হবে। এছাড়াও নিবিড় আইসোলেসনে থাকতে হবে।
উল্লেখ্য, সোমবার সিলেটের দুই ল্যাবে সুনামগঞ্জে আরও ৮৩ জন করোনা শনাক্ত হয়েছেন। এরমধ্যে দক্ষিণ সুনামগঞ্জে একদিনে সর্বোচ্চ ২৪ জন করোনায় আক্রান্ত শনাক্ত হন।