দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় করোনা আক্রান্ত হয়ে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিক্ষকের নাম আরশ আলী (৫৪)। মঙ্গলবার রাত দেড়টায় সিলেটের শহীদ শামছুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঐ ব্যাক্তির মৃত্যু হয়। মারা যাওয়া ব্যাক্তি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উস্তেঙ্গে গাওঁ এলাকার মৃত কুরবান আলীর ছেলে এবং ঘিলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
বুধবার বেলা সাড়ে ১১ টায় সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, সর্দি, কাশি ও জ¦র নিয়ে গত ২৫ জুন দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষার জন্য দেন এই
শিক্ষক। গত ২৬ জুন তার করোনা রিপোর্ট করোনা পজেটিভ আসে। তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় ২৬ জুন তাকে সিলেট শামছুদ্দিন আহমদ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।
দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন বলেন, করোনা আক্রান্ত ঐ ব্যাক্তি সিলেটের শহীদ শামছুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তার মরদেহ স্বাস্থ্য বিধি মেনে দাফন করা হবে।
এদিকে বুধবার নতুন করে ৮ জন করোনায় সনাক্তসহ জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৯৯০ জন, সুস্থ্য হয়েছেন ৪১১ জন আর মৃত্যু হয়েছে ৭ জনের।
- দিরাইয়ে বেরীবাঁধ কেটে দেওয়ায় ভোগান্তিতে ৩ গ্রামের মানুষ
- সরকার কোটা বাতিল করলে মেধার ভিত্তিতে নিয়োগ -মোহাম্মদ সাদিক


