স্টাফ রিপোর্টার
১১ হাজার ১শত’ ৪৭ জনের নমুনা পরীক্ষায় সুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৫৯৬ জন। ৩০৯৯ জনের নমুনা পরীক্ষায় সবচেয়ে বেশী আক্রান্ত শনাক্ত হয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলায় ৬০৭ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৯.৫৮ শতাংশ। এছাড়াও দোয়ারাবাজার উপজেলায় ১০৯ জন, বিশ্বম্ভরপুর উপজেলায় ৭০ জন, তাহিরপুর উপজেলায় ৪০ জন, জামালগঞ্জ উপজেলায় ৭৩ জন, দিরাই উপজেলায় ৮৯ জন, ধর্মপাশা উপজেলায় ২৭ জন, ছাতক উপজেলায় ৩৪৬ জন, জগন্নাথপুর উপজেলায় ১১৪ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৮১ জন, শাল্লা উপজেলায় ৪০ জন আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ১৪.৩১ শতাংশ।
আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ১২১৯ জন। সুস্থ হওয়াদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৩৪১ জন, দোয়ারাবাজার উপজেলায় ১০৩ জন, বিশ্বম্ভরপুর উপজেলায় ৫৯ জন, তাহিরপুর উপজেলায় ৩৮ জন, জামালগঞ্জ উপজেলায় ৬৮ জন, দিরাই উপজেলায় ৭৪ জন, ধর্মপাশা উপজেলায় ২৪ জন, ছাতক উপজেলায় ২৯২ জন, জগন্নাথপুর উপজেলায় ১০৯ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৭১ জন, শাল্লা উপজেলায় ৪০ জন আরোগ্য লাভ করেছেন। করোনাভাইরাসে আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৭৬.৩৭ শতাংশ।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার নতুন করে আরোগ্য লাভ করেছেন আরও ২ জন। সুস্থ হওয়াদের মধ্যে দোয়ারাবাজার উপজেলার ৮১ জন এবং বিশ^ম্ভরপুর উপজেলার ১ জন। এছাড়াও নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ৪ জন, আইসোলেসনে গেছেন ২৮ জন, কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র পেয়েছেন ৯ জন।
এ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ৬ হাজার ৪২৩ জনকে হোম কেয়ারেন্টাইনের আওতায় আনা হয়। কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র দেওয়া হয় ৭ হাজার ৬০১ জনকে। এ ছাড়া করোনা সন্দেহে এ পর্যন্ত ১৫৯৬ জনকে আইসোলেশনে আনা হয়েছে।
করোনায় মৃত্যুবরণ করেছেন জেলার ৮ উপজেলার ১৭ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ৩ জন, দোয়ারাবাজার উপজেলার ১ জন, তাহিরপুর উপজেলার ১ জন, জামালগঞ্জ উপজেলার ১ জন, দিরাই উপজেলার ২ জন, ধর্মপাশা উপজেলার ১ জন, ছাতক উপজেলার ৭ জন এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ১ জন।
বর্তমানে আইসোলেসনে আছেন ৩৬০ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ২৬৩ জন, দোয়ারাবাজার উপজেলায় ৫ জন, বিশ্বম্ভরপুর উপজেলায় ১১ জন, তাহিরপুর উপজেলায় ১ জন, জামালগঞ্জ উপজেলায় ৪ জন, দিরাই উপজেলায় ১৩ জন, ধর্মপাশা উপজোয় ২ জন, ছাতক উপজেলায় ৪৭ জন, জগন্নাথপুর উপজেলায় ৫ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৯ জন আইসোলেসনে আছেন।
এদিকে সর্বশেষ গত শুক্রবার ৯২ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন আরও ২৮ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩০.৪৩ শতাংশ। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ১৫ জন, বিশ^ম্ভরপুর উপলোর ৫ জন, তাহিরপুর উপজেলার ১ জন, দিরাই উপজেলার ১ জন, ধর্মপাশা উপজেলার ২ জন, ছাতক উপজেলার ২ জন, জগন্নাথপুর উপজেলার ১ জন এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ১ জন।


