করোনায় বীর মুক্তিযোদ্ধা ছালিক আহমদ’র মৃত্যু

স্টাফ রিপোর্টার
বীর মুক্তিযোদ্ধা, সুনামগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ছালিক আহমদ (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না —-রাজউন)। করোনা আক্রান্ত হয়ে শুক্রবার বিকালে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা ছালিক আহমদ দীর্ঘদিন সুনামগঞ্জ রাইফেলস ক্লাবের সাথে জড়িত ছিলেন। তাঁর ৩ ভাইয়ের মধ্যে একজন সুনামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ছগির আহমদ ও সাকির আহমদ দৈনিক ইত্তেফাক এবং ইনকিলাব’র সিনিয়র ক্রাইম রিপোর্টার ছিলেন। এছাড়াও আরেকজন শহীদ আহমদ সিলেটে ব্যবসা করেন।
শনিবার বাদ যোহর ষোলঘর পুরাতন জামে মসজিদে ছালিক আহমদ এর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। এর আগে জেলা প্রশাসক, সুনামগঞ্জের পক্ষে তাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ও উপ-পরিচালক, স্থানীয় সরকার, সুনামগঞ্জ। এ সময়ে পুলিশ সুপারের প্রতিনিধি শাহেদ আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), সুনামগঞ্জ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।