করোনায় শনাক্ত আরও ৩২ জন

স্টাফ রিপোর্টার
পাঁচ দিন পর একশ’র নিচে নামল করোনায় শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ১০৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৩২ জন। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্ত শনাক্তের হার প্রায় ৩০.১৮ শতাংশ। নতুন করে আরোগ্য লাভ করেছেন ছাতক উপজেলার ১৯ জন্য।
শনিবার জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত কোভিড ১৯ রিপোর্ট সূত্রে জানা যায়, নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে ২২ জন সদর উপজেলার, ৪ জন দিরাই উপজেলার, ৩ জন করে শনাক্ত হয়েছেন ছাতক ও জগন্নাথপুর উপজেলায়। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা পৌঁছাল ৪ হাজার ৬০৫ জনে। এরমধ্যে আরোগ্য লাভ করেছেন ৩ হাজার ৩১৬ জন। জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা ৪৯ জন।
বর্তমানে আইসোলেসনে আছেন ১,২৪০ জন। এরমধ্যে সর্বোচ্চ ৬৪৪ জন আইসোলেসনে আছেন সুনামগঞ্জ সদর উপজেলায়। এছাড়াও ছাতক উপজেলার ১১২ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ৪৪ জন, তাহিরপুর উপজেলায় ১৪৬ জন, জামালগঞ্জ উপজেলায় ৬০ জন, দিরাই উপজেলার ৭০ জন, ধর্মপাশা উপজেলার ৩৬ জন, দোয়ারাবাজায় উপজেলায় ২৫ জন, জগন্নাথপুর উপজেলায় ৬৯ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ২৯ জন এবং শাল্লা উপজেলায় ২১ জন আইসোলেসনে রয়েছেন।
উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তে এ পর্যন্ত ২২ হাজার ৭৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে রিপোর্ট পাওয়া গেছে ২১ হাজার ৯৫১ জনের। এরমধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩৪২ জন। এদিকে এন্টিজেন নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৭৩৮ জনের। এরমধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১২৬৩ জন।