Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
করোনায় শনাক্ত আরও ৪৬ জন – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

করোনায় শনাক্ত আরও ৪৬ জন

স্টাফ রিপোর্টার
জেলায় নতুন করে করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন ৪৬ জন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৭ জন, দোয়ারাবাজার উপজেলায় ৪ জন, বিশ্বম্ভরপুর উপজেলায় ১ জন, তাহিরপুর উপজেলায় ৪ জন, জামালগঞ্জ উপজেলায় ৫ জন এবং জগন্নাথপুর উপজেলায় ১৫ জন।
শনিবার জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত কোভিড ১৯ রিপোর্ট সূত্রে এই তথ্য জানা যায়। এদিকে নতুন করে সুস্থ হয়েছেন বিশ^ম্ভরপুর উপজেলার ১ জন।
রিপোর্ট অনুযায়ী বর্তমানে আইসোলেসনে আছেন ৮৪৫ জন। এরমধ্যে সর্বোচ্চ ৩৬৫ জন আইসোলেসনে আছেন সুনামগঞ্জ সদর উপজেলায়। এছাড়াও ছাতক উপজেলার ৮০ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ২৫ জন, তাহিরপুর উপজেলায় ৮৪ জন, জামালগঞ্জ উপজেলায় ৪১ জন, দিরাই উপজেলার ৫১ জন, ধর্মপাশা উপজেলার ৫২ জন, দোয়ারাবাজায় উপজেলায় ১৪ জন, জগন্নাথপুর উপজেলায় ৯৩ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ২৫ জন এবং শাল্লা উপজেলায় ১৫ জন আইসোলেসনে রয়েছেন।
সুনামগঞ্জ জেলায় গত বছরের ১২ এপ্রিল প্রথম করোনাভাইরাসে আক্রান্ত একজন রোগী শনাক্ত হন। এরপর থেকে জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩,৯০১ জন। এরমধ্যে আরোগ্য লাভ করেছেন ৩০১৩ জন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় মৃত্যুবরণ করেছেন ৪৩ জন।
উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তে এ পর্যন্ত ২১ হাজার ৯৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে রিপোর্ট পাওয়া গেছে ২১ হাজার ৪৩০ জনের। এরমধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩ হাজার ২০১ জন। এদিকে এন্টিজেন নমুনা পরীক্ষা করা হয়েছে ৩,৩০৬ জনের। এরমধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৭০০ জন।