স্টাফ রিপোর্টার
জেলায় নতুন করে করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন ৯৮ জন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩৮ জন, দোয়ারাবাজার উপজেলায় ১ জন, তাহিরপুর উপজেলায় ৯ জন, জামালগঞ্জ উপজেলায় ৩ জন, ধর্মপাশা উপজেলায় ১৩ জন, ছাতক উপজেলায় ১১ জন, জগন্নাথপুর উপজেলায় ২০ জন এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৩ জন।
রবিবার সিভিল সার্জন ডা. শামস উদ্দিন স্বাক্ষরিত কোভিড ১৯ রিপোর্ট সূত্রে এই তথ্য জানা যায়। এদিকে নতুন করে সুস্থ হয়েছেন ১৪ জন। এদের মধ্যে সদর উপজেলার ৬ জন ও জগন্নাথপুর উপজেলার ৮ জন।
রিপোর্ট অনুযায়ী বর্তমানে আইসোলেসনে আছেন ৬৬২ জন। এরমধ্যে সর্বোচ্চ ২৩৫ জন আইসোলেসনে আছেন সুনামগঞ্জ সদর উপজেলায়। এছাড়াও ছাতক উপজেলার ৭৮ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ২৩ জন, তাহিরপুর উপজেলায় ৫৪ জন, জামালগঞ্জ উপজেলায় ৩০ জন, দিরাই উপজেলার ৫৭ জন, ধর্মপাশা উপজেলার ৬৫ জন, দোয়ারাবাজায় উপজেলায় ১৪ জন, জগন্নাথপুর উপজেলায় ৭৮ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১৯ জন এবং শাল্লা উপজেলায় ৯ জন আইসোলেসনে রয়েছেন।
সুনামগঞ্জ জেলায় গত বছরের ১২ এপ্রিল প্রথম করোনাভাইরাসে আক্রান্ত একজন রোগী শনাক্ত হন। এরপর থেকে জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩,৬৫৪ জন। এরমধ্যে আরোগ্য লাভ করেছেন ২৯৫০ জন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় মৃত্যুবরণ করেছেন ৪২ জন।
উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তে এ পর্যন্ত ২১ হাজার ৬৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে রিপোর্ট পাওয়া গেছে ২১ হাজার ৯৫ জনের। এরমধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৭ জন। এদিকে এন্টিজেন নমুনা পরীক্ষা করা হয়েছে ২,৯৯৩ জনের। এরমধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫৫৭ জন।


