Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146
করোনায় শনাক্ত ১১৬ জন – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

করোনায় শনাক্ত ১১৬ জন

স্টাফ রিপোর্টার
২৯৯ জনের নমুনা পরীক্ষায় জেলায় করোনায় শনাক্ত হয়েছেন আরও ১১৬ জন। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্ত শনাক্তের হার প্রায় ৩৮.৭৯ শতাংশ। বুধবার জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত কোভিড ১৯ রিপোর্ট সূত্রে এই তথ্য জানা যায়।
রিপোর্ট অনুযায়ী সুনামগঞ্জ সদর উপজেলায় ৫১ জন, দোয়ারাবাজার উপজেলায় ৬ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ১২ জন, তাহিরপুর উপজেলায় ৯ জন, জামালগঞ্জ উপজেলায় ৩ জন, দিরাই উপজেলায় ৭ জন, ছাতক উপজেলায় ১৭ জন, জগন্নাথপুর উপজেলায় ৭ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৪ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত ৩৫ জন সুস্থতার তালিকায় এসেছেন। এদের মধ্যে জামালগঞ্জ উপজেলার ১৪ জন এবং জগন্নাথপুর উপজেলার ২১ জন। এ পর্যন্ত করোনা সংক্রমিত মোট ৩ হাজার ২২৫ জন সুস্থ হয়ে উঠেছেন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৪৭ জন। এদিকে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সদর উপজেলার ১ জন। এ নিয়ে সদর উপজেলায় করোনায় মারা গেছেন মোট ১৬ জন। জেলায় মৃত্যুবরণ করেছেন সর্বমোট ৪৮ জন।
বর্তমানে আইসোলেসনে আছেন ১,০৪৯ জন। এরমধ্যে সর্বোচ্চ ৫১৯ জন আইসোলেসনে আছেন সুনামগঞ্জ সদর উপজেলায়। এছাড়াও ছাতক উপজেলার ১০০ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ৩৭ জন, তাহিরপুর উপজেলায় ১৩৫ জন, জামালগঞ্জ উপজেলায় ৪৪ জন, দিরাই উপজেলার ৫৮ জন, ধর্মপাশা উপজেলার ২৮ জন, দোয়ারাবাজায় উপজেলায় ২০ জন, জগন্নাথপুর উপজেলায় ৫৮ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ২৮ জন এবং শাল্লা উপজেলায় ২২ জন আইসোলেসনে রয়েছেন।
উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তে এ পর্যন্ত ২২ হাজার ৪৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে রিপোর্ট পাওয়া গেছে ২১ হাজার ৫৭৮ জনের। এরমধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩ হাজার ২৩৫ জন। এদিকে এন্টিজেন নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ২৬৩ জনের। এরমধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১০৮৭ জন।