স্টাফ রিপোর্টার
করোনাভাইরাসের সংক্রমণ থেকে এ পর্যন্ত আরোগ্য লাভ করেছেন ৯০২ জন। বুধবার রাত পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২৩৫ জন। অর্থাৎ করোনায় আক্রান্ত হওয়াদের মধ্যে ৭৩ দশমিক ০৩ শতাংশই আরোগ্য লাভ করেছেন।
রৃহস্পতিবার নতুন করে সুস্থ হয়েছেন আরও ৪ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ২ জন, দিরাই উপজেলায় ১ জন এবং জগন্নাথপুর উপজেলায় ১ জন।
সবচেয়ে বেশী ২৩৫ জন সুস্থ হয়েছেন ছাতক উপজেলায়। এছাড়াও
সুনামগঞ্জ সদর উপজেলায় ২০৩ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৬১ জন, দিরাই উপজেলায় ৪১ জন, শাল্লা উপজেলায় ৩৬ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ৩৬ জন, তাহিরপুর উপজেলায় ৩৪ জন, জামালগঞ্জ উপজেলায় ৬২ জন, ধর্মপাশা উপজেলায় ১৯ জন, দোয়ারাবাজার উপজেলায় ৮৩ জন এবং জগন্নাথপুর উপজেলায় ৯২ জন সুস্থ হয়েছেন।
এদিকে নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ১০ জন, আইসোলেসনে গেছেন ২৯ জন, কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র পেয়েছেন ১৯ জন। এ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ৬ হাজার ২৩৬ জনকে হোম কেয়ারেন্টাইনের আওতায় আনা হয়। কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র দেওয়া হয় ৭ হাজার ৯৯ জনকে। এ ছাড়া করোনা সন্দেহে এ পর্যন্ত ১২৩৫ জনকে আইসোলেশনে আনা হয়েছে।
উল্লেখ্য করোনা ভাইরাস শনাক্তে সুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত ১০ হাজার ৫২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৯ হাজার ৫শত ৭৭ জনের।


