জগন্নাথপুর অফিস
করোনাভাইরাসের উপসর্গে ইতালিতে জগন্নাথপুরের এক যুবকের মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যুবকের মৃতু্যর খবর ছড়িয়ে পড়ে।
মৃত যুবক উপজেলার আশারকান্দি ইউনিয়ন পাটকুড়া গ্রামের বাসিন্দা। তিনি ইতালির মিলান এলাকায় বসবাস করে আসছিলেন। গত কয়েকদিন ধরে করোনার লক্ষণ নিয়ে মিলানের একটি হাসপাতালে ভর্তি হন। গত শনিবার ইতালির স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটার দিকে হাসপাতালে মারা যান।
আশারকান্দি ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য ফজলু মিয়া মৃতে্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে খবর এসেছে ইতালিতে করোনাভাইরাসে তিনি মারা গেছেন।


