দক্ষিণ সুনামগঞ্জ অফিস
করোনা থেকে মুক্তি পেয়েছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেবুন নাহার শাম্মী। সোমবার রাতে তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন।
জানা যায়, আক্রান্ত হওয়ার আগে করোনার সংক্রমণ ঠেকাতে ও মানুষকে ঘরমুখী করতে, মাস্ক, সাবান-হ্যান্ড স্যানিটাইজার বিতরণ এবং বাজার নিয়ন্ত্রণ ও গণপরিবহন বন্ধ রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, অসহায় মানুষের ঘরে খাদ্যসহায়তা পৌঁছে দেয়ায় দিন রাত ছুটে বেড়িয়েছেন জেবুন নাহার শাম্মী ।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন বলেন, ১৪ দিন হোম আইসোলেশনে থাকার পর গতকাল উনার স্যাম্পল সংগ্রহ করে পাঠানো হলে আজ রিপোর্টে করোনা নেগেটিভ এসেছে।
- করোনা থেকে মুক্তি পেলেন পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব
- ‘মাতৃদুগ্ধের গুরুত্ব এবং করোনাকালীন সময়ে মা ও সেবাকর্মীদের করণীয়’ বিষয়ে ওরিয়েন্টেশন


