দক্ষিণ সুনামগঞ্জ অফিস
বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপির একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন এর করোনা ভাইরাস রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে। সোমবার রাত ১১ টায় রিপোর্ট নেগেটিভ আসার খবরটি নিশ্চিত করেছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা।
হাসনাত হোসেন এ প্রতিবেদককে বলেন মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন, আলহামদুলিল্øাহ। আজকে আমার রিপোর্ট নেগেটিভ এসেছে। আক্রান্ত থাকাকালীন যারা আমার খোঁজ খবর নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাদের প্রতি।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. জসিম উদ্দিন বলেন, ১৪ দিন কোয়ারেন্টাইন রয়েছেন, গতকাল হাসনাত হোসেন নমুনা দিয়েছিলেন আজ তার রিপোর্টে করোনা নেগেটিভ এসেছে।


