করোনা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসকের নিকট ৫০০ ব্যাগ খাদ্য সহায়তা হস্তান্তর

“আশা”র পক্ষ থেকে সুনামগঞ্জ জেলা প্রশাসকের নিকট ৫০০ ব্যাগ খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়।
সোমবার জেলা প্রশাসকের নিকট খাদ্য সহায়তা হস্তান্তর করেন আশা-সিলেট ডিভিশনের এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মোঃ কামরুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন আশা-সুনামগঞ্জ জেলার ডিস্ট্রিক ম্যানেজার পূর্ণেন্দু গোস্বামী, সুনামগঞ্জ সদর অঞ্চলের রিজিওন্যাল ম্যানেজার মোঃ আমিনুল ইসলামসহ আশা’র অন্যান্য সহকর্মীবৃন্দ।
সুনামগঞ্জ জেলার ডিস্ট্রিক ম্যানেজার পূর্ণেন্দু গোস্বামী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ইতিমধ্যে জেলার সদর, দক্ষিণ সুনামগঞ্জ, শাল্লা, দিরাই, তাহিরপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণের নিকট ২০০ ব্যাগ করে ত্রাণ হস্তান্তর করা হয়েছে। অন্যান্য উপজেলাগুলোতে চলতি সপ্তাহের মধ্যে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে।
উল্লেখ্য, বেসরকারী উন্নয়ন সংস্থা “আশা” করোনা পরিস্থিতি মোকাবেলায় অসহায় দরিদ্র এবং নি¤œ আয়ের পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদানের লক্ষ্যে সারা বাংলাদেশের প্রতিটি জেলার জেলা প্রশাসকের নিকট ৫০০ ব্যাগ (প্রতি ব্যাগে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ১ লিটার সোয়াবিন তেল এবং ১ কেজি লবণ) এবং সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিকট ২০০ ব্যাগ (প্রতি ব্যাগে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ১ লিটার সোয়াবিন তেল এবং ১ কেজি লবণ) করে খাদ্য সামগ্রী হস্তান্তর করা হচ্ছে। সারা বাংলাদেশে আগামী ১৪/০৫/২০২০ইং তারিখের মধ্যে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে।
প্রেস বিজ্ঞপ্তি