স্টাফ রিপোর্টার
করোনা ভাইরাস আক্রান্ত হওয়া রোগী এবং মৃতদেহ পরিবাহী অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ রোটারি ক্লাব সমুহের পক্ষ থেকে সুনামগঞ্জ সার্কিট হাউসে সুনামগঞ্জ রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক অ্যাড. মতিউর রহমান পীরের কাছে এম্বুলেন্স হস্তান্তর করেন বাংলাদেশ রোটারি ক্লাব ডিস্ট্রিক্ট গভর্নর লে.ক.এম আতাউর রহমান পীর।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, বাংলাদেশ রোটারি ক্লাব এসিসেন্ট গভর্নর মো.কামাল উদ্দিন ভুঁইয়া, সাহেদ হোসেন, রানা মো লুৎফুর রহমান পীর, রুমেল মো সাইফুর রহমান পীর, রেডক্রিসেন্টের কাযনিবার্হী সদস্য হায়দার চৌধুরী লিটন, শংকর দাস প্রমুখ।
অ্যাম্বুলেন্স হস্তান্তর শেষে রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাড.মতিউর রহমান পীর জানান, সব সময় অসহায় মানুষের পাশে আমরা আছি আজকে করোনা রোগীদের জন্য বাংলাদেশ রোটারি ক্লাব যে অ্যাম্বুলেন্স আমাদের কাছে হস্তান্তর করেছেন তার জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই।
- ধর্মপাশা হাসপাতালে এমপি রতনের রেফ্রিজারেটর প্রদান
- খাবার নিয়ে বন্যার্তদের বাড়িতে দ.সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী মমতাজ


