দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের কলেজ শাখার প্রভাষক, সাংবাদিক ইয়াকুব শাহরিয়ারের করোনা ভাইরাস রিপোর্ট নেগেটিভ এসেছে। বুধবার রাত সাড়ে ১০টায় রিপোর্ট নেগেটিভ আসার খবরটি নিশ্চিত করেছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।
উপজেলা স্বাস্থ্য অফিস সূত্রে জানা যায়, গতকাল (মঙ্গলবার) সকালে করোনা আক্রান্ত হওয়ার পর ১১ তম দিনে ২য় টেস্টের জন্য নমুনা প্রদান করেন ইয়াকুব শাহরিয়ার। পরদিন (আজ) রাত সাড়ে ১০টায় রিপোর্ট নেগেটিভ আসে।
এব্যপারে সাংবাদিক ইয়াকুব শাহরিয়ার মহান স্রষ্টার শুকরিয়া আদায় করে বলেন, ‘আলহামদুলিল্লাহ্। আজকে আমার রিপোর্ট নেগেটিভ এসেছে। আক্রান্ত থাকাকালীন যারা আমার খোঁজ খবর নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাদের প্রতি।’
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. জসিম উদ্দিন জানান, ‘ইয়াকুব শাহরিয়ারের রিপোর্ট নেগেটিভ এসেছে। তাকে প্রথম স্যাম্পুল জমা দেওয়ার তারিখ থেকে মোট ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।’
উল্লেখ্য, চলতি মাসের ১৩ তারিখ শনিবারে করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন ইয়াকুব শাহরিয়ার। একদিন পর ১৫ তারিখ সোমবারে তার রিপোর্ট পজেটিভ আসে। হোম আইসোলেশনে চলে যান তিনি। হোম আইসোলেশনের ১১ তম দিনে পুনঃপরীক্ষা জন্য নমুনা প্রদান করলে আজ (বুধবার) রাত সাড়ে ১০টায় তার রিপোর্ট নেগেটিভ আসে।
- শনাক্ত বাড়ছে দোয়ারা, জগন্নাথপুর, জামালগঞ্জ ও দ.সুনামগঞ্জে
- দক্ষিণ সুনামগঞ্জে ব্যবসায়ীসহ আরও ৩ জন করোনায় পজেটিভ


