স্টাফ রিপোর্টার
জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৪ জন। ৫৩ জনের নমুনা পরীক্ষায় এই ৪ জন শনাক্ত হয়েছেন। শনাক্তদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ১ জন, ছাতক উপজেলার ১ জন এবং জগন্নাথপুর উপজেলার ২ জন। এনিয়ে জেলায় করোনা শনাক্ত হয়েছেন মোট ২৬৯৮ জন।
এদিকে নতুন করে আরোগ্য লাভ করেছেন ছাতক উপজেলার ৮ জন। জেলায় মোট আরোগ্য লাভ করেছেন ২৫৮৫ জন।
বর্তমানে আইসোলেসনে আছেন ৮৭ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৬০ জন, ধর্মপাশা উপজেলায় ১ জন, ছাতক উপজেলায় ১৪ জন, জগন্নাথপুর উপজেলায় ১১ জন এবং শাল্লা উপজেলায় ১ জন।
- চালের দামের তিনগুণ কমে বিক্রি হচ্ছে কৃষকের ধান
- জগন্নাথপুরে করোনা আক্রান্ত স্বামী-স্ত্রী হোম আইসোলেশনে


