Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
করোনা শনাক্ত হয়েছেন ৪ জন, সুস্থ ১ জন – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

করোনা শনাক্ত হয়েছেন ৪ জন, সুস্থ ১ জন

স্টাফ রিপোর্টার
২৭ জনের নমুনা পরীক্ষায় জেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪ জন। এরমধ্যে ছাতক উপজেলার ২ জন এবং দিরাই উপজেলার ২ জন। নতুন করে আরোগ্য লাভ করেছেন তাহিরপুর উপজেলার ১ জন। বৃহস্পতিবার জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত কোভিড ১৯ রিপোর্ট সূত্রে এই তথ্য জানা যায়।
রিপোর্ট অনুযায়ী বর্তমানে আইসোলেসনে আছেন ৬৭ জন। এরমধ্যে সর্বোচ্চ ২৯ জন ছাতক উপজেলার। এছাড়াও সুনামগঞ্জ সদর উপজেলায় ২৪ জন, দোয়ারাবাজার উপজেলার ৩ জন, দিরাই উপজেলার ২ জন, ধর্মপাশা উপজেলার ১ জন, জগন্নাথপুর উপজেলার ৮ জন আইসোলেসনে রয়েছেন।
জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৮২৮ জন। এরমধ্যে আরোগ্য লাভ করেছেন ২৭৩১ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় মৃত্যুবরণ করেছেন ৩০ জন।
উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তে এ পর্যন্ত ১৯ হাজার ৭২২ জনের নমুনা টেস্ট করা হয়েছে। এরমধ্যে রিপোর্ট পাওয়া গেছে ১৯ হাজার ২০২ জনের। এরমধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৯৪ জন। এদিকে এন্টিজেন নমুনা পরীক্ষা করা হয়েছে ১,২২৩ জনের। এরমধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৩৪ জন।