Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
করোনা শনাক্ত ১০ জন – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

করোনা শনাক্ত ১০ জন

স্টাফ রিপোর্টার
৮২ জনের নমুনা পরীক্ষায় জেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলার ১০ জন। আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ৩ জন, জামালগঞ্জ উপজেলার ১ জন, ধর্মপাশা উপজেলার ২ জন এবং জগন্নাথপুর উপজেলার ৪ জন। সোমবার জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত কোভিড ১৯ রিপোর্ট সূত্রে এই তথ্য জানা যায়।
রিপোর্ট অনুযায়ী বর্তমানে আইসোলেসনে আছেন ৬৭ জন। এরমধ্যে সর্বোচ্চ ৩০ জন সুনামগঞ্জ সদর উপজেলায়। এছাড়াও ছাতক উপজেলার ১২ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ২ জন, তাহিরপুর উপজেলার ৪ জন, জামালগঞ্জ উপজেলার ১ জন, ধর্মপাশা উপজেলার ৪ জন, জগন্নাথপুর উপজেলার ১৪ জন আইসোলেসনে রয়েছেন।
জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৮৬৭ জন। এরমধ্যে আরোগ্য লাভ করেছেন ২৭৭০ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় মৃত্যুবরণ করেছেন ৩০ জন।
উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তে এ পর্যন্ত ২০ হাজার ৩৭ জনের নমুনা টেস্ট করা হয়েছে। এরমধ্যে রিপোর্ট পাওয়া গেছে ১৯ হাজার ৫১৭ জনের। এরমধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ৭১৪ জন। এদিকে এন্টিজেন নমুনা পরীক্ষা করা হয়েছে ১,৪৭৯ জনের। এরমধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৫৩ জন।