করোনা শনাক্ত ১৩ জন, সুস্থ ৪ জন মৃত ১ জন

স্টাফ রিপোর্টার
জেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৩ জন। আক্রান্তদের মধ্যে ধর্মপাশা উপজেলায় ১১ জন এবং এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ২ জন। রিপোর্ট অনুযায়ী ৩৫ জনের নমুনা পরীক্ষায় এই ১৩ জন শনাক্ত হন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩৭.১৪ শতাংশ। নতুন করে সুস্থ হয়েছেন ৪ জন। এদের মধ্যে তাহিরপুর উপজেলার ২ জন, জগন্নাথপুর উপজেলার ১ জন এবং শাল্লা উপজলার ১ জন। এদিকে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন সদর উপজেলার ১ জন।
শনিবার জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত কোভিড ১৯ রিপোর্ট সূত্রে এই তথ্য জানা যায়।
রিপোর্ট অনুযায়ী বর্তমানে আইসোলেসনে আছেন ৩৩৬ জন। এরমধ্যে সর্বোচ্চ ১০৬ জন সুনামগঞ্জ সদর উপজেলায়। এছাড়াও ছাতক উপজেলার ৪৭ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ৪ জন, তাহিরপুর উপজেলায় ২৩ জন, জামালগঞ্জ উপজেলায় ১০ জন, দিরাই উপজেলার ৪২ জন, ধর্মপাশা উপজেলার ৫৫ জন, জগন্নাথপুর উপজেলার ৩০ জন, দোয়ারাবাজায় উপজেলায় ৯ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৪ জন এবং শাল্লা উপজেলায় ৬ জন আইসোলেসনে রয়েছেন।
সুনামগঞ্জ জেলায় গত বছরের ১২ এপ্রিল প্রথম করোনাভাইরাসে আক্রান্ত একজন রোগী শনাক্ত হন। এরপর থেকে জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩,২৪২ জন। এরমধ্যে আরোগ্য লাভ করেছেন ২৮৭০ জন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় মৃত্যুবরণ করেছেন মোট ৩৬ জন।
উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তে এ পর্যন্ত ২১ হাজার ৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে রিপোর্ট পাওয়া গেছে ২০ হাজার ৪৫১ জনের। এরমধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ৮৭৬ জন। এদিকে এন্টিজেন নমুনা পরীক্ষা করা হয়েছে ২,৪৪৯ জনের। এরমধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩৬৬ জন।