করোনা শনাক্ত ১৬ জন, সুস্থ ৩ জন

স্টাফ রিপোর্টার
৬৮ জনের নমুনা পরীক্ষায় জেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৬ জন। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ২৩.৫২ শতাংশ। আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ৩ জন, তাহিরপুর উপজেলার ১ জন, দিরাই উপজেলার ৮ জন, ধর্মপাশা উপজেলার ১ জন, ছাতক উপজেলায় ১ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১ জন এবং শাল্লা উপজেলায় ১ জন । এদিকে করোনা সংক্রমণ থেকে আরোগ্য লাভ করেছেন ছাতক উপজেলার ৩ জন।
মঙ্গলবার জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত কোভিড ১৯ রিপোর্ট সূত্রে এই তথ্য জানা যায়।
রিপোর্ট অনুযায়ী বর্তমানে আইসোলেসনে আছেন ১১৬ জন। এরমধ্যে সর্বোচ্চ ৩৮ জন সুনামগঞ্জ সদর উপজেলায়। এছাড়াও ছাতক উপজেলার ২৩ জন, তাহিরপুর উপজেলার ১৫ জন, দিরাই উপজেলার ১৮ জন, ধর্মপাশা উপজেলার ১২ জন, জগন্নাথপুর উপজেলার ৬ জন, দোয়ারাবাজার উপজেলার ২ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১ জন এবং শাল্লা উপজেলায় ১ জন আইসোলেসনে রয়েছেন।
জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৯৬৮ জন। এরমধ্যে আরোগ্য লাভ করেছেন ২৮২০ জন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৩২ জন।
উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তে এ পর্যন্ত ২০ হাজার ৫০৩ জনের নমুনা টেস্ট করা হয়েছে। এরমধ্যে রিপোর্ট পাওয়া গেছে ১৯ হাজার ৯৪৫ জনের। এরমধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৫৩ জন। এদিকে এন্টিজেন নমুনা পরীক্ষা করা হয়েছে ১,৯৩২ জনের। এরমধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২১৫ জন।