করোনা শনাক্ত ১ জন, সুস্থ ১ জন

স্টাফ রিপোর্টার
৪৪ জনের নমুনা পরীক্ষায় জেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলার ১ জন। এদিকে নতুন করে সুস্থ হয়েছেন বিশ্বম্ভরপুর উপেজলার ১ জন। সোমবার জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত কোভিড ১৯ রিপোর্ট সূত্রে এই তথ্য জানা যায়।
রিপোর্ট অনুযায়ী বর্তমানে আইসোলেসনে আছেন ৭০ জন। এরমধ্যে সর্বোচ্চ ২৭ জন সুনামগঞ্জ সদর উপজেলায়। এছাড়াও ছাতক উপজেলার ১৫ জন, বিশ্বম্ভরপুর উপজেলায় ১ জন, তাহিরপুর উপজেলার ৫ জন, জামালগঞ্জ উপজেলায় ১ জন, দিরাই উপজেলার ৪ জন, ধর্মপাশা উপজেলার ৫ জন, জগন্নাথপুর উপজেলার ১২ জন আইসোলেসনে রয়েছেন।
জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৮৯০ জন। এরমধ্যে আরোগ্য লাভ করেছেন ২৭৯০ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় মৃত্যুবরণ করেছেন ৩০ জন।
উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তে এ পর্যন্ত ২০ হাজার ২৪২ জনের নমুনা টেস্ট করা হয়েছে। এরমধ্যে রিপোর্ট পাওয়া গেছে ১৯ হাজার ৭২০ জনের। এরমধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ৭২৩ জন। এদিকে এন্টিজেন নমুনা পরীক্ষা করা হয়েছে ১,৬৭২ জনের। এরমধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৬৭ জন।