স্টাফ রিপোর্টার
৮১ জনের নমুনা পরীক্ষায় জেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৭ জন। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ৩৩.৩৩ শতাংশ।
সুনামগঞ্জ সদর উপজেলায় ১৬ জনের নমুনা পরীক্ষায় ২ জন, তাহিরপুর উপজেলায় ৫ জনের নমুনা পরীক্ষায় ২ জন, দিরাই উপজেলায় ২২ জনের নমুনা পরীক্ষায় ৪ জন, ধর্মপাশা উপজেলায় ২ জনের নমুনা পরীক্ষায় ১ জন, ছাতক উপজেলায় ২৪ জনের নমুনা পরীক্ষায় ৮ জন, জগন্নাথপুর উপজেলায় ১৩ জনের নমুনা পরীক্ষায় ১০ জন করোনা আক্রন্ত শনাক্ত হয়েছেন।
বুধবার জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত কোভিড ১৯ রিপোর্ট সূত্রে এই তথ্য জানা যায়।
রিপোর্ট অনুযায়ী বর্তমানে আইসোলেসনে আছেন ১৪২ জন। এরমধ্যে সর্বোচ্চ ৪০ জন সুনামগঞ্জ সদর উপজেলায়। এছাড়াও ছাতক উপজেলার ৩১ জন, তাহিরপুর উপজেলার ১৬ জন, দিরাই উপজেলার ২২ জন, ধর্মপাশা উপজেলার ১৩ জন, জগন্নাথপুর উপজেলার ১৬ জন, দোয়ারাবাজার উপজেলার ২ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১ জন এবং শাল্লা উপজেলায় ১ জন আইসোলেসনে রয়েছেন।
এদিকে করোনা আক্রান্ত হয়ে তাহিরপুরে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কামারকান্দি গ্রামের আব্দুল মুছাব্বিরের স্ত্রী সফিনা বেগম (৭০)। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে করোনা উপসর্গ নিয়ে তিনি তাহিরপুর সদর হাসপাতালে ভর্তি হলে তার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে। পরে তার অবস্থার অবনতি হলে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করা হয়। মঙ্গলবার সকালে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে রাস্তায় তিনি মৃত্যুবরণ করেন।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ আবু আহাম্মদ সাফি বিষয়টি নিশ্চিত করে বলেছেন, সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে রাস্তায় এক নারী করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। পরে পরিবারের লোকজন আমাদের কে না জানিয়ে তাকে বাড়িতে নিয়ে দাফন করেছেন বলে শুনেছি।
এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে এই উপজেলায় মারা গেছেন ২ জন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় মৃত্যুবরণ করেছেন মোট ৩৩ জন। জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৯৯৫ জন। এরমধ্যে আরোগ্য লাভ করেছেন ২৮২০ জন।
উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তে এ পর্যন্ত ২০ হাজার ৫৫৪ জনের নমুনা টেস্ট করা হয়েছে। এরমধ্যে রিপোর্ট পাওয়া গেছে ২০ হাজার জনের। এরমধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৭৪ জন। এদিকে এন্টিজেন নমুনা পরীক্ষা করা হয়েছে ১,৯৫৮ জনের। এরমধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২২১ জন।
- আজ থেকে কঠোর বিধি নিষেধের প্রজ্ঞাপন জারি- যা বন্ধ থাকবে, যা খোলা থাকবে
- জগন্নাথপুরে দিনভর মাইকিং, অপ্রয়োজনে বের হলে কঠোর ব্যবস্থা


