স্টাফ রিপোর্টার
৫৩ জনের নমুনা পরীক্ষায় জেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩ জন। আক্রান্তদের ৩ জনই জগন্নাথপুর উপজেলার। এদিকে সুস্থ হয়েছেন ৫ জন। এরমধ্যে ৩ জন দোয়ারাবাজার উপজেলার ও ২ জন ছাতক উপজেলার।
শুক্রবার জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত কোভিড ১৯ রিপোর্ট সূত্রে এই তথ্য জানা যায়।
রিপোর্ট অনুযায়ী বর্তমানে আইসোলেসনে আছেন ৬৮ জন। এরমধ্যে সর্বোচ্চ ২৬ জন সুনামগঞ্জ সদর উপজেলায়। এছাড়াও ছাতক উপজেলার ২১ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ২ জন, তাহিরপুর উপজেলার ৩ জন, ধর্মপাশা উপজেলার ২ জন, জগন্নাথপুর উপজেলার ১৪ জন আইসোলেসনে রয়েছেন।
জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৮৫৪ জন। এরমধ্যে আরোগ্য লাভ করেছেন ২৭৫৬ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় মৃত্যুবরণ করেছেন ৩০ জন।
উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তে এ পর্যন্ত ১৯ হাজার ৯৫৫ জনের নমুনা টেস্ট করা হয়েছে। এরমধ্যে রিপোর্ট পাওয়া গেছে ১৯ হাজার ৪৩৩ জনের। এরমধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ৭০৭ জন। এদিকে এন্টিজেন নমুনা পরীক্ষা করা হয়েছে ১,৪০৮ জনের। এরমধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৪৩ জন।


